স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা: ইউপি চেয়ারম্যান কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি
৩০ মার্চ ২০২৪, ২২:০২আপডেট : ৩০ মার্চ ২০২৪, ২২:০২

ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী জিয়াউল ইসলাম ফুয়াদকে (৪০) কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিদ্ধকাঠি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের নিজ বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে নলছিটি থানা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (৩০ মার্চ) দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক মাহাবুবা শারিমন ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে তাকে জেলহাজতে প্রেরণ করেন।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরাদ আলী বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগ নেতা ফুয়াদ কাজী হত্যার অভিযোগে এর আগে ইউপি সদস্য (মেম্বার) রফিকুল ইসলাম হাওলাদারসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।’

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি রাতে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ শেষে বাড়ি ফেরার পথে সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের মসজিদ বাড়ি এলাকায় ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৮ জানুয়ারি রাতে ফুয়াদের বড় ভাই ফয়সাল কাজী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী