বিদেশি প্রকৌশলী নির্ভরতা কমাতে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে কুয়েট শিক্ষার্থীদের প্রশিক্ষণ

পটুয়াখালী প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৪, ২০:৫৯আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ২০:৫৯

বিদেশি প্রকৌশল নির্ভরতা কমাতে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের দুই দিনব্যাপী বাস্তবমুখী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশে একের পর এক গড়ে উঠছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তবে এসব বিদ্যুৎ কেন্দ্রের বেশিরভাগই বিদেশি প্রকৌশলী নির্ভর। তাই দেশের প্রকৌশলীদের পাওয়ার প্ল্যান্ট ভিত্তিক দক্ষতা বৃদ্ধির জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড।

চীন ও বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত যৌথ এ প্রতিষ্ঠানের আয়োজনে রবি ও সোমবার দুই দিনব্যাপী বাস্তবমুখী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রে। এতে অংশ নেন কুয়েটের তড়িৎ এবং যান্ত্রিক অনুষদের চতুর্থ বর্ষের ৫০ শিক্ষার্থী ও ছয় শিক্ষক।

এসময় পাওয়ার প্ল্যান্টের বয়লার চেম্বার, কয়লার ব্যবহার এবং কয়লা খালাসের জেটিসহ কন্ট্রোল রুমে থাকা বিভিন্ন যন্ত্রপাতি ঘুরে দেখানো হয় প্রশিক্ষণার্থীদের। শেখানো হয় পাওয়ার প্ল্যান্ট দিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক বিষয়গুলো। সরাসরি পাওয়ার প্ল্যান্ট চালানোর এমন প্রশিক্ষণে অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থীরা। তবে আগামী দিনেও প্রশিক্ষণের এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি তাদের।

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহানারা বলেন, ‘এতদিন আমরা আসলে বইয়ে পড়েছি। এখন সরাসরি পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের সবকিছু ঘুরে দেখলাম। এখানে এসে নতুন করে অনেক কিছু শিখেছি। যা ভবিষ্যতে আমার কাজে দেবে।’

বাংলাদেশ-চায়না কোম্পানি লিমিটেডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব বলেন, ‘শিক্ষার্থীরা যাতে তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র সম্পর্কিত বাস্তবিক জ্ঞান, ধারণা লাভ করে এবং ভবিষ্যতে আধুনিক প্রযুক্তিসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র ও আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে; তাই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এছাড়া দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে নিজস্ব মানবসম্পদ বিনির্মাণে এ ধরনের কর্মশালা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

/এএম/
সম্পর্কিত
নতুন উপাচার্য পেলো জবি ও কুয়েট
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার
১৬০ দিন পর ক্লাসে কুয়েট শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী