গায়ে হলুদ শেষে নদীতে গোসলে নেমে বর নিখোঁজ

বরিশাল প্রতিনিধি
২৪ মে ২০২৪, ২০:৩৭আপডেট : ২৪ মে ২০২৪, ২০:৩৭

গায়ে হলুদের পর বরিশালের উজিরপুর উপজেলার চতলবাড়ি গ্রামে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে বর নিখোঁজ হয়ছেন। শুক্রবার (২৪ মে) দুপুরে এ ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। সন্ধ্যা সোয়া ৬টায় পর্যন্ত সন্ধান চলছে।

নিখোঁজ মিরাজুল ইসলাম আরিফ (২৪) গাজীপুরের কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকার বাসিন্দা মিন্টু খানের ছেলে। আরিফ স্কয়ার টেক্সটাইলের গাড়িচালক ছিলেন। তিনি কোরআনে হাফেজ। কনে নিখোঁজ মিরাজের দূর সম্পর্কীয় মামাতো বোন উপজেলার গাববাড়ী এলাকার মৃত নাসির উদ্দিনের মেয়ে নিপা আক্তার।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান কনের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, আজ সকালে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। বিয়ের পর বরকনের গায়ে হলুদ অনুষ্ঠিত হয় কনের বাড়িতে। হলুদের আনুষ্ঠানিকতা শেষে বর মিরাজ তার অপর দুই ভাই সজিব খান ও তারেক খানসহ সন্ধ্যা নদীতে গোসলে যান।

পুলিশ কর্মকর্তা জানান, স্রোতের টানে দুই ভাইসহ ভেসে যেতে থাকেন। তখন স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করেন। নিখোঁজ হন বর। ঘটনার পরপরই বিষয়টি জানতে পেরে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা সন্ধান চালাচ্ছেন।

নিখোঁজের বাবা মিন্টু খান বলেন, আমার বড় ছেলেকে বিয়ে করাতে ঢাকা থেকে এসেছি। বিয়ে শেষে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে পুত্রবধূকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। আমার ছেলেরা আমাদের কাউকে কিছু না জানিয়ে গোসল করতে যায়। সেখানে গিয়ে নিখোঁজ হয়।

ডুবুরিদের দলের লিডার নজরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে নিখোঁজ বর মিরাজের সন্ধানে কাজ শুরু করেন। স্রোতের জন্য সন্ধান চালাতে সমস্যা হচ্ছে। তারপরও অন্ধকার নামার আগ পর্যন্ত সন্ধান চালাবেন।

/এফআর/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি