‘বিভ্রান্ত হবেন না, শেখ হাসিনা আপনাদের পাশে আছেন’

পিরোজপুর প্রতিনিধি
০২ জুন ২০২৪, ১৪:০৮ আপডেট : ০২ জুন ২০২৪, ১৪:০৮

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম বলেছেন, ‘আমরা সবাই মিলে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানের অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ উজ্জ্বল করে গড়ে তুলবো। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। শেখ হাসিনা আপনাদের পাশে আছেন। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আপনাদের পাশে আছে। আমি শেখ হাসিনার কর্মী আপনাদের পাশে আছি।’

শনিবার (১ জুন) রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার পাতিলাখালীতে হিন্দু ধর্মাবলম্বীদের এক নামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আপনারা কায়মনোবাক্যে প্রার্থনা করবেন ৩০ লাখ শহীদের বাংলাদেশ যেন আবার ঘাতক-রাজাকার, স্বাধীনতাবিরোধীদের হাতে চলে না যায়। আমরা সম্মিলিতভাবে শান্তিতে বসবাস করবো। মন্দিরে উলুধ্বনি হবে, মসজিদে আজান হবে; কেউ কারও ক্ষতি করবো না। আমি সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিইনি।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এস এম নুরে আলম সিদ্দিকী শাহীন, উপজেলা কৃষকলীগের সভাপতি এস এম নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

/কেএইচটি/
সম্পর্কিত
নুর যদি হাসিনার পুত্র হয়, আসিফ-নাহিদ-আখতাররা নাতি: আবু হানিফ
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ কণ্ঠ‌টি সেই ও‌সিরই: ডি‌বিপ্রধান
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব