শিক্ষকদের রক্তে লেখা স্মারকলিপি পাঠানো হলো প্রধানমন্ত্রীকে

বরিশাল প্রতিনিধি
১১ জুন ২০২৪, ১৭:১৭আপডেট : ১১ জুন ২০২৪, ১৭:১৭

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, বেসরকারি শিক্ষকদের বেতনবৈষম্য দূরীকরণসহ বিভিন্ন দাবিতে আওয়াজ তুললেন বরিশালের শিক্ষকেরা। তাদের দাবিদাওয়ার বিষয়গুলো উল্লেখ করে রক্ত দিয়ে লেখা স্মারকলিপি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বেলা সাড়ে ১১টায় অর্ধশত শিক্ষক রক্ত দেন। এ সময় রক্ত দিয়ে শিক্ষকের দাবি-সংবলিত স্মারকলিপি লেখা হয়। এরপর রেজিস্ট্রি ডাকযোগে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী এবং শিক্ষা সচিব বরাবর তা প্রেরণ করা হয়।

এ ছাড়া নগরীর টাউন হলের সামনে জাতীয় শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ থেকে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয়।

এর আগে বেতনবৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল। বক্তৃতা করেন অধ্যক্ষ মিজানুর রহমান, অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার ও অধ্যক্ষ আমিনুর রহমান খোকনসহ অন্যান্যরা। বক্তারা অবিলম্বে তাদের দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।

দাবির মধ্যে রয়েছে বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও শতভাগ বাড়ি ভাড়া প্রদান।

/কেএইচটি/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি চায় ১৫৬ সংগঠন
‘বাইকারদের কণ্ঠ রোধ করা যাবে না’, করারোপ না করার দাবি
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি