সেতু ভেঙে ৯ জন নিহত: তদন্ত করবে ৬ জনের কমিটি

বরগুনা প্রতিনিধি
২৩ জুন ২০২৪, ১৫:৪৫আপডেট : ২৩ জুন ২০২৪, ১৫:৪৫

বরগুনার আমতলীতে বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে হলদিয়া ইউনিয়নে সেতু ভেঙে গাড়ি খালে পড়ে কনে পক্ষের ৯ জন নিহতের ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২২ জুন) এই কমিটি গঠন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক ও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া সদস্য হিসেবে আছেন- এলজিইডি নির্বাহী প্রকৌশলী, সহকারী পুলিশ সুপার (আমতলী ও তালতলী সার্কেল), সহকারী পরিচালক বিআরটিএ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপসহকারী পরিচালক।

কমিটি সরেজমিন তদন্তপূর্বক সাত দিনের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া বাজার সংলগ্ন স্থানে এলজিইডি কর্তৃক ২০০৮-০৯ অর্থবছরে নির্মিত একটি লোহার ব্রিজ শনিবার দুপুর দেড়টার দিকে ভেঙে ১৪ যাত্রীসহ একটি মাইক্রোবাস খালে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের টিম ও স্থানীয় পুলিশ সদস্যদের সমন্বয়ে ডুবে যাওয়া গাড়ি থেকে ১১ জনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এর মধ্যে ৯ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন।

তিনি আরও বলেন, এই ঘটনায় ছয় সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সরেজমিন তদন্তপূর্বক সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।

/এফআর/
সম্পর্কিত
মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে দুই বন্ধু নিহত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
ইজিবাইকের ওপর উল্টে পড়লো বাস, নিহত ৪
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন