‘আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো’

বরগুনা প্রতিনিধি
১০ আগস্ট ২০২৪, ২০:০৩আপডেট : ১০ আগস্ট ২০২৪, ২৩:০১

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে বরগুনায় বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। একইসঙ্গে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছেন তারা।

শনিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। দুপুর ১২টার দিকে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন নেতাকর্মীরা। সমাবেশে কয়েকশ নেতাকর্মী অংশ নেন। মিছিলে অংশ নেন জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মোতালেব মৃধা, আব্বাস হোসেন মন্টু, মনিরুজ্জামান নশা, সুনম দেবনাথ, জেলা শ্রমিক লীগের সভাপতি মনিরুজামান জামাল এবং যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি আবারও স্বাধীনতাবিরোধী অপশক্তির সঙ্গে হাত মিলিয়ে আওয়ামী লীগ এবং বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার চেষ্টা করছে। নিরীহ শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করে আন্দোলনে নামিয়ে আমাদের নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশত্যাগে বাধ্য করেছে। আমরা নেত্রীকে যেকোনো মূল্যে দেশে ফিরিয়ে আনবো।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর বলেন, ‘একটি চক্র বাংলাদেশকে ধ্বংস করার জন্য বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। এর প্রতিবাদে মাঠে নেমেছি আমরা। আওয়ামী লীগ শক্তিশালী একটি দল। এটি শেষ হওয়ার মতো নয়। লাগাতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো আমরা।’ 

এর আগে শুক্রবার বিকালে বরগুনা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. অলিউল্লাহ অলির নেতৃত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে শেখ রাসেল স্কয়ারে সমাবেশে অলিউল্লাহ অলি বলেন, ‘যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের নীলনকশা ও ষড়যন্ত্রের কারণে শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। আজ আবারও আমরা ঐক্যবদ্ধ হয়েছি। শেখ হাসিনা যত দিন দেশে ফিরে না আসবেন, তত দিন আমাদের এই সংগ্রাম চলবে।’

/এএম/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি