পিরোজপুরে বিএনপি কর্মীকে গুমের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

পিরোজপুর প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৪, ২২:১১আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ২২:১১

পিরোজপুরে সানি হাওলাদার (২০) নামের এক বিএনপির কর্মীকে গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আদালতে মামলা হয়েছে। রবিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নিখোঁজ সানি হাওলাদারের বাবা বাবুল হাওলাদার।

মামলার এজাহারে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জন সরকারদলীয় লোকজনকে আসামি করা হয়েছে। আদালতের বিচারক মোহা. হেলাল উদ্দিন মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করতে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সানজিদা খানম, র‌্যাবের সাবেক মহাপরিচালক মোখলেসুর রহমান, র‌্যাব-১০-এর তৎকালীন কমান্ডারসহ চার র‌্যাব সদস্য এবং কোতোয়ালি ও সদরঘাট এলাকার আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাজধানীর কদমতলী এলাকার কলেজ সড়কের বাসিন্দা সদরঘাটের শ্রমিক বাবুল হাওলাদারের ছেলে মো. সানি হাওলাদার বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও সাবেক নারী সংসদ সদস্য সানজিদা খানম লোকজন দিয়ে সানি হাওলাদারকে প্রাণনাশের হুমকি দিতেন। আসামিদের ভয়ে বাবুল হাওলাদার দুই ছেলে সানি হাওলাদার ও হিরা হাওলাদারকে নিয়ে পিরোজপুর সদরের দুর্গপুর গ্রামে ভায়রা বজলু সিকদারের বাড়িতে বসবাস শুরু করেন। ২০১৩ সালের ১০ জানুয়ারি রাতে বজলু সিকদারের বাড়িতে র‌্যাব-১০-এর সদস্যরা যান। এরপর ঘরে তল্লাশি চালিয়ে সানি হাওলাদারকে আটক করে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। ১১ জানুয়ারি বাবুল হাওলাদার রাজধানীর ধলপুরে অবস্থিত র‌্যাব-১০-এর কার্যালয়ে গিয়ে সানি হাওলাদারের ব্যাপারে জানতে চান। এ সময় র‌্যাব কর্মকর্তারা সানিকে আটকের কথা অস্বীকার করেন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ছেলের সন্ধান পাননি বাবুল।

মামলার বাদী বাবুল হাওলাদার জানান, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে গুমসহ বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে ক্ষমতাকে আঁকড়ে রাখেন। এ জন্য তিনি ছেলেকে অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর তিনি থানায় মামলা করতে গেলে পুলিশ নেয়নি। এখন শেখ হাসিনা সরকারের পতনের পর আদালতে মামলা করেছেন।

বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আকন বলেন, ‌‘আদালত মামলাটি আমলে নিয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।’

পিরোজপুর সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘আদালত থেকে মামলার কোনও আদেশের অনুলিপি এখনও হাতে পাইনি। আদেশের অনুলিপি পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী