ভোলায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ২ জলদস্যু আটক

ভোলা প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪৯

ভোলায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিভিন্ন দেশীয় অস্ত্রসহ দুই জলদস্যুকে আটক করা হয়েছে। রবিবার রাতে তাদের আটক করা হয়। সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মিডিয়া সেল কর্মকর্তা লে. কমান্ডার এইচ এম এম হারুন-উর-রশীদ।

আটককৃতরা হলেন- সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চরমনিষা গ্রামের আবুল কালামের ছেলে মো. ইকবাল হোসেন (২৬) ও ধনিয়া ইউনিয়নের গোলাম মোস্তফার ছেলে আলী আজগর বাহাদুর (৪২)।

প্রেস ব্রিফিংয়ে এইচ এম এম হারুন-উর-রশীদ বলেন, ভোলা সদরের মেঘনা নদীতে একটি সক্রিয় জলদস্যু গ্রুপ জেলেদের জিম্মি করে আসছিল বলে খবর পায় কোস্টগার্ড। জেলেরা কোস্টগার্ডের কাছে সাহায্য চাইলে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরে মেঘনা নদীর বঙ্গের চর এলাকায় বাহাদুর বাহিনী নামের সক্রিয় একটি ডাকাত দলের আস্তানায় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর বাহাদুর ও তার সহযোগী ইকবাল হোসেনকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড তাজা গুলি, ২০টি বিভিন্ন দেশীয় অস্ত্র এবং নগদ এক লাখ ১৫ হাজার ৭৫ টাকাসহ আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও অন্য আলামতসহ তাদের ভোলা সদর মডেল থাকায় সোপর্দ করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের