ট্রেনের টিকিট কালোবাজারি: পূর্বধলায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৩

নেত্রকোনা প্রতিনিধি
১৬ জুন ২০২৫, ২১:১৬ আপডেট : ১৬ জুন ২০২৫, ২১:১৬

নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগে বলাকা কমিউটার ট্রেনের টিকিট মাস্টার ও এজেন্টসহ তিন জনকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার (১৬ জুন) বিকালে বাংলাদেশ সেনাবাহিনী ও ময়মনসিংহ রেলওয়ে থানার যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বলাকা কমিউটার ট্রেনের টিকিট মাস্টার মো. সিরাজুল ইসলাম, বলাকা কমিউটার ট্রেনের এজেন্ট বদরুল আলম ঝুমন এবং কাউন্টার পরিচালনার দায়িত্বে থাকা স্থানীয় ব্যক্তি আবুল কাশেম ওরফে জাপান।

রেলওয়ে পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বলাকা কমিউটার ট্রেনের যাত্রীরা টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে যৌথ বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে টিকিট কাউন্টারের বাইরে বিক্রির বিষয়টি সামনে আসে।

পরে যৌথ বাহিনী অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করলে তারা প্রথমে টিকিট শেষ হয়ে যাওয়ার কথা বলেন। পরবর্তীতে টিকিট বিক্রির টাকা এবং বিক্রি হওয়া টিকিটের সঙ্গে মিল না থাকায় যৌথ বাহিনী ও রেলওয়ে কর্তৃপক্ষ টাকা গণনা করে। টিকিট বিক্রির মোট ১৬ হাজার ৫৬০ টাকা থাকার কথা থাকলেও কাউন্টারে পাওয়া যায় ১২ হাজার ৭৫০ টাকা। টিকিট বিক্রির সাথে ৩ হাজার ৮৯০ টাকা কম পাওয়ায় তাদের প্রশ্ন করা হলে সন্তোষজনক উত্তর দিতে না পারায় তিন জনকে আটক করে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে তিন ব্যক্তিকে আটক করে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, আটক স্বামী
ওভারটেক করতে গিয়ে ইজিবাইককে বাসের ধাক্কা, প্রাণ গেলো মা-মেয়ের
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার