রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

রাজশাহী প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১৫

রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ জেড এম মোস্তাক হোসেন পদত্যাগ করেছেন। সোমবার তিনি স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জ্যেষ্ঠ সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জামাল উদ্দীন। তিনি বলেন, ‘উপাচার্য ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন। এখন মন্ত্রণালয় এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’

সোমবার রাজশাহী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের জন্য পদত্যাগপত্র লিখে নিয়ে তার কার্যালয়ে যান। দুপুর পৌনে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত তারা ভিসির জন্য কার্যালয় অপেক্ষা করেন। তাকে না পেয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে আসেন। তারপর সেখানে গিয়ে দেখা যায়, উপাচার্যের দরজায় একটা কাগজে লেখা ‘বিনা অনুমতিতে এ জেড এম মোস্তাকের প্রবেশ নিষেধ। যদি প্রবেশ করতে দেখা যায় তাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দেওয়া হবে। আদেশক্রমে কর্তৃপক্ষ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।’

/এএম/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী