কেন্দ্রীয় সমন্বয়কদের সামনেই সংঘর্ষে জড়ালো তিন পক্ষ, সভা পণ্ড

বরগুনা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৯

বরগুনায় বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নের মত‌বি‌নিময় সভাকে কেন্দ্র ক‌রে কেন্দ্রীয় সমন্বয়কদের সামনেই তিন গ্রু‌পের মধ্যে উত্তেজনা, হামলা ও চেয়ার ভাঙচু‌রের ঘটনা ঘ‌টে‌ছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে বরগুনা শিল্পকলা একাডেমিতে কেন্দ্রঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

ঢাকা থেকে কেন্দ্রীয় সমন্বয়ক হান্নানের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সুসংগঠিত করে দেশ গঠনের জন্য শিক্ষার্থীদের অংশীদারত্ব নিশ্চিত এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘ছাত্র জনতার মৈত্রী সফর’ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সময় ঢাকা থেকে আসা কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে মীর নিলয় গ্রুপের নেতৃত্বাধীন কয়েকজন মঞ্চে উঠতে চাইলে রেজাউল ও মুইদ নিলয় শাদ গ্রুপের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতি ও ভাঙচুরে লিপ্ত হয় তিন পক্ষ। এতে বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন।

পরে পুলিশ ও নৌবাহিনী এসে সব পক্ষকে শান্ত করেন। বিশৃঙ্খলার কারণে পরে মতবিনিময় সভা পণ্ড হয়ে যায়।

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের