কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের গরু নিয়ে আসা সেই এনজিওকর্মী চাকরি হারালেন

ভোলা প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৫

ভোলার চরফ্যাশনে কিস্তির টাকা দিতে না পারায় এক গ্রাহকের গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা নামের এক এনজিওর মাঠকর্মী হাসিনা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার দক্ষিণ আইচা থানায় ঘটনাটি ঘটলেও অভিযুক্তকে চাকরিচ্যুত করার বিষয়টি রবিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানায় সংস্থাটি। ওই কর্মী গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মাঠকর্মী হিসেবে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় শাখায় কর্মরত ছিলেন।

ভুক্তভোগী কুলসুম বেগম একই থানার চর মানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামের কাঞ্চন মিস্ত্রীর স্ত্রী। তিনি বলেন, ‘কয়েক মাস আগে আমি গ্রামীণ জন উন্নয়ন সংস্থা থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়েছি। সপ্তাহে ২৫০০ টাকা করে ১৩ কিস্তি দিয়েছি।’

কুলসুম বলেন, ‘বিগত পাঁচ কিস্তি আমি আর্থিক সমস্যার কারণে পরিশোধ করতে পারিনি। শনিবার বিকালে সংস্থাটির  মাঠকর্মী হাসিনা বেগম আমার গোয়াল ঘর থেকে একটি গাভী নিয়ে যান এবং সংস্থার অফিসের সামনে বেঁধে রাখেন। আমি তাকে বারবার অনুরোধ করলেও তিনি আমার কথা শোনেননি।’

তিনি আরও বলেন, ‘আমার গরু নিয়ে যাওয়ার পর সন্ধ্যার দিকে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অফিসে গিয়ে দুই কিস্তির পাঁচ হাজার টাকা এবং ঋণের বাকি টাকা আগামী সপ্তাহে পরিশোধ করবো বলে আশ্বাস দেওয়ার পর স্থানীয়দের সামনে তারা আমাকে আমার গাভী ফিরিয়ে দেন।’

এ বিষয়ে দক্ষিণ আইচা থানার জন উন্নয়ন সংস্থার ব্যবস্থাপক শামীম হোসেন বলেন, ‘আমাদের মাঠকর্মী হাসিনা বেগম গ্রাহক কুলসুমের কাছে কিস্তির টাকা চাইতে গেলে তিনি খারাপ আচরণ করেন। তাই  তিনি ক্ষোভে গরু নিয়ে আসেন। তবে ওই গ্রাহককে তার গরু ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় সংস্থা থেকে হাসিনা বেগমকে বরখাস্ত করা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
স্নাতক পাসেই চাকরি, থাকছে মাসিক ভাতা ও উৎসব বোনাস
মেরী স্টোপস বাংলাদেশে চাকরি
এনজিও’র শতাধিক প্রকল্প বন্ধ: কাজের ধরন বদলানোর আহ্বান পরিকল্পনা উপদেষ্টার
সর্বশেষ খবর
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী