বিএনপির বিরুদ্ধে ১৪ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ ইসলামী আন্দোলনের নেতা

কুয়াকাটা প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৪, ১৯:১২আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৯:৫৭

পটুয়াখালীর কলাপাড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ১৪ কোটি টাকা চাঁদাবাজি করে ফান্ড গঠনের অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা সভাপতি মুফতি মাওলানা হাবিবুর রহমান হাওলাদার। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি এ অভিযোগ করেন।

তিনি দাবি করেন, ‘৫ আগস্টের পর কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদ থেকে  মাছ বাজার, স্লুইস গেট, স্কুল, মাদরাসা, ইউনিয়ন পরিষদ পর্যন্ত দখল হয়ে গেছে। এ ছাড়া চাঁদাবাজি হচ্ছে প্রতিটি এলাকায়। মিথ্যা মামলায় বিভিন্ন দলের নেতাকর্মীদের জড়ানো হচ্ছে।  এভাবে গত তিন মাসে ১৪ কোটি টাকার বেশি চাঁদা আদায় করে ফান্ড গঠন করা হয়েছে। শুধুমাত্র নীলগঞ্জের ১৩ স্লুইস থেকে ৭ কোটি ২০ লাখ টাকা চাঁদাবাজি করেছে।’

তিনি এ চাঁদাবাজদের বিরুদ্ধে দলীয় ও আইনি পদক্ষেপ নেওয়ার দাবি করেন। একইসঙ্গে নিজের দলের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানান। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। তিনি দাবি করেন, ‘৫ আগস্টের পর কলাপাড়ার মানুষ শান্তিতে আছে। কোনও ধরনের চাঁদাবাজি, দখল বাণিজ্যের ঘটনা ঘটেনি। তারা পারলে এসব ঘটনার প্রমাণ দাখিল করুক। যদি প্রমাণ দাখিল করতে পারে তাহলে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ উল্টো তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতির বিরুদ্ধে সালিশ বাণিজ্যের অভিযোগ করেন।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের