ঝালকাঠিতে নেতাকে শুভেচ্ছা

বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, ‘নিজেদের মধ্যে সংঘর্ষ’ বলছে পুলিশ

ঝালকাঠি প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৪, ০৯:২৭আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৯:২৭

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেককে শুভেচ্ছা জানানোর সময় ঝালকাঠি জেলা বিএনপির নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) রাত ৮টায় শহরের পেট্রোলপাম্প মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক পিরোজপুর থেকে সড়কপথে বরিশালে যাচ্ছিলেন। এ সময় তাকে শুভেচ্ছা জানাতে ঝালকাঠি জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা শহরের প্রবেশদ্বারে অবস্থান নেন । এ সময় পেছন থেকে নেতাকর্মীরা অতর্কিত হামলার শিকার হন।

জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল বলেন, ‘আমরা পেট্রোলপাম্প মোড়ে নেতাকে শুভেচ্ছা জানাতে অপেক্ষা করছিলাম। পেছন থেকে অতর্কিতভাবে হামলা করা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে অন্ধকারের মধ্যে হামলা হওয়ায় কারা এমন আচরণ করেছে, তা চিনতে পরিনি।’

স্বেচ্ছাসেবক দলের নেতা মো. জামাল বলেন, ‘আমাদের ওপর অন্ধকারে কারা হামলা করেছে, তা দেখিনি।’

জেলা বিএনপির দফতরের দায়িত্বে থাকা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, ‘পেছন থেকে কারা হামলা করেছে, তা দেখিনি। তবে তদন্ত করলে সঠিক তথ্য পাওয়া যাবে। এ হামলায় আমাদের ছয় জন আহত হয়েছেন।’

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বিএনপি নেতা এম এ মালেককে শুভেচ্ছা জানানোর পর ঝালকাঠি বিএনপির নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী