বরিশালে উপদেষ্টা সাখাওয়াত

নির্বাচন কবে সিদ্ধান্ত নেবে কমিশন, এ নিয়ে উপদেষ্টাদের কথা বলার সুযোগ নেই

বরিশাল প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৬আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৬

অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বাংলাদেশের চেয়ে অসাম্প্রদায়িক দেশ উপমহাদেশে আর নেই। সম্প্রতি যাকে নিয়ে এত হইচই তার সঙ্গে ইসকনের সম্পর্ক নেই বলে নিজেরাই বলেছে। এমনকি হিন্দু ধর্মাবলম্বীরা বিষয়টি স্বীকার করেছেন। আর যারা এর পেছনে জড়িত তারা টের পেয়েছে তাদের সঙ্গে কেউ নেই। আগামীতে যাতে এ ধরনের কোনও ঘটনা না ঘটে, সেদিকে খেয়াল রাখা হবে।’

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে বরিশাল মেরিন একাডেমিতে ক্যাডেটদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংস্কার ও নির্বাচন সম্পর্কে সাখাওয়াত হোসেন বলেন, ‘ছয় থেকে সাতটি স্থানে সংস্কার চলছে, যা ডিসেম্বরে শেষ হবে। নির্বাচন নিয়ে কথা বলার সুযোগ উপদেষ্টাদের নেই। এখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে তারা কবে নির্বাচন করবে। নতুন নির্বাচন কমিশনকে সংগঠিত হতে দিন। তারাই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে।’

ক্যাডেটদের উদ্দেশে তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দক্ষ মেরিন প্রফেশনালদের ক্রমবর্ধমান চাহিদা রয়েছে। যে কারণে বাংলাদেশে মেরিন একাডেমির সংখ্যা বৃদ্ধি করা অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের একাডেমিসমূহের মেরিনাররা পৃথিবীর বিভিন্ন দেশের জাহাজে কর্মরত রয়েছেন এবং উল্লেখযোগ্য হারে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, যা দেশের উন্নয়নে সরাসরি অবদান রাখছে।’

এর আগে, মেরিন একাডেমির ক্যাডেটদের কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কুচকাওয়াজ চলাকালীন প্রধান অতিথি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এরপর অনুষ্ঠিত হয় শিক্ষা সমাপনী কেক কাটা।

বাংলাদেশ মেরিন একাডেমি বরিশালের কমান্ড্যান্ট ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান সভাপতিত্ব উপস্থিত ছিলেন নৌমন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ও জেলা প্রশাসক দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা।

এ বছর একাডেমির নটিক্যাল বিভাগে ২৭ জন এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৬ জন ক্যাডেটসহ ৫৩ জন ক্যাডেট প্রি-সি কোর্স সম্পন্ন করে প্রশিক্ষণ সমাপ্ত করেছে। বর্তমানে অধ্যয়নরত রয়েছেন ১১৬ জন ক্যাডেট।

/কেএইচটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী