ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত

ঝালকাঠি প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯ আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯

ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ষাটপাকিয়া এলাকার ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের বারুইয়ারা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুর রহমান (৮৫) ও মাদারীপুর সদরের বাসিন্দা মোটরসাইকেলচালক মো. আল-আমিন সিরাজ (৪৫)। 

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ও নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মফিজুর রহমানকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের আরোহী মোটরসাইকেলসহ রাস্তার পাশে পড়ে যায়।’

তারা আরও জানান, তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব