বরিশালের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

বরিশাল প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৪, ২২:২৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ২২:২৯

বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় প্রতিষ্ঠিত বেসরকারি গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান পদত্যাগ করেছেন। রবিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ কে এম এনায়েত হোসেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘সরকার পরিবর্তনের পর তার (উপাচার্য) ওপর কোনও ধরনের চাপ ছিল কি না, তা তার জানা নেই। বয়সের কারণে তিনি অনেকটা অসুস্থ হওয়ায় এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। তবে পদত্যাগপত্রে তিনি কোনও কারণ উল্লেখ করেননি।’

২০১৫ সালে বহুতল ভবন ভাড়া নিয়ে গ্লোবাল ইউনিভার্সিটি বরিশাল নগরীতে প্রতিষ্ঠা করা হয়। এটি বরিশাল শহরে অবস্থিত প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। এর প্রতিষ্ঠাতা হচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তার সহধর্মিণী আরজুমান বানু নার্গিস বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ছয়টি বিভাগে ৬৫০ জন শিক্ষার্থী রয়েছেন। শিক্ষক আছেন ৩২ জন।

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে গত ৮ ফেব্রুয়ারি বাবুগঞ্জের রামপট্টিতে ২ দশমিক ৪ একর জমি ওপর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল।

উল্লেখ্য, ড. আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি ২০১৯ সাল থেকে গ্লোবাল ইউনিভার্সিটির দায়িত্ব পালন করছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
পার্বত্যমন্ত্রী দীপেনের পদত্যাগের নেপথ্যে কী
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পদত্যাগপত্রে যা লিখেছেন দীপেন দেওয়ান
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী