মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করলো বিএনপি, ‘ইতিবাচক’ বলছেন স্থানীয়রা

পিরোজপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৫, ১৪:৩৬আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১৪:৩৬

সম্প্রতি আশঙ্কাজনকভাবে চাঁদাবাজি বেড়ে গেছে পিরোজপুরের কাউখালীতে। বিষয়টি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, বিএনপি, বিভিন্ন দলসহ সমন্বয়কদের নাম ভাঙিয়েও এলাকায় বেশ কিছুদিন ধরে ‘নীরব চাঁদাবাজি’ চলছে। এমন পরিস্থিতি থেকে নিস্তার পেতে স্থানীয় প্রশাসনের প্রতি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

বিষয়টি নজরে এসেছে উপজেলা বিএনপির। এ ব্যাপারে নিজেদের দলীয় অবস্থান তুলে ধরে ও চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে কাউখালী বিএনপির পক্ষ থেকে করা হয়েছে মাইকিং।

সোমবার (৬ জানুয়ারি) মাইকিংয়ে বলা হয়, ‘একটি জরুরি ঘোষণা। কাউখালী উপজেলা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজনৈতিক নামধারী মাদকাসক্ত, টাউট-বাটপার ও অসাধু কিছু লোক বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়া ও প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে মানুষকে মামলা-হামলা ও তদবিরের কথা বলে আর্থিক লেনদেনে লিপ্ত আছে, যা চাঁদাবাজির শামিল। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে কেউ লিপ্ত থাকলে আমাদের অথবা আইনপ্রয়োগকারী সংস্থাকে জানানোর অনুরোধ করা হলো।’

জানা গেছে, বিএনপির পক্ষ থেকে এমন মাইকিং ইতিবাচকভাবেই নিয়েছেন স্থানীয়রা। তাদের কথায়, এর মধ্য দিয়ে প্রকাশ্যে নিজেদের দোষ স্বীকারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে সতর্কবার্তা জানাল দলটি।

মাইকিংয়ের বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আহসানুল কবির বলেন, ‘জনসাধারণকে সতর্ক করার জন্য আমরা (কাউখালী উপজেলা বিএনপি) এরকম মাইকিং করছি। কারণ, কয়েক মাস ধরে বিভিন্ন নামে ও পরিচয়ে মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায় করা হয়েছে। এর সঙ্গে উপজেলা বিএনপি কোনোভাবেই জড়িত নয়। তাই উপজেলাবাসীকে সাবধান করতে এ ঘোষণা জানিয়েছি।’

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, ‘চাঁদাবাজির বিষয়ে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে’
নাহিদ-শফিকুরের উদ্দেশে রাশেদ খাঁন‘দুই নেতার কারও আহ্বানেই জাতি সাড়া দিচ্ছে না’
দুই মেডিক্যাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার