গভীর সমুদ্রে পথ হারালেন মাঝি, ৯৯৯-এ কল পেয়ে ১৪ পর্যটককে উদ্ধার

কুয়াকাটা প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৫, ০৮:৪১আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৮:৪১

কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেগে ওঠা চরবিজয়ে ১৪ জন পর্যটক ফাইবার বোটে ঘুরতে যান। ফেরার পথে বোটের ইঞ্জিন বিকল হলে ঘন কুয়াশায় মাঝি জাকির হোসেন পথ হারিয়ে ফেলেন। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে কুয়াকাটা নৌপুলিশ তাদের উদ্ধার করেছেন।

জানা গেছে, বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় কুয়াকাটা ঘুরতে আসা পর্যটক ডা. গোলাম ইসতিয়াক আবির দম্পতিসহ ১৪ জন পর্যটক কুয়াকাটা সৈকত থেকে ফাইবার বোট নিয়ে চরবিজয় ঘুরতে যান। তারা দুপুর ১টার দিকে চরবিজয় পৌঁছান। ভ্রমণ শেষে বিকাল ৩টার দিকে চরবিজয় থেকে কুয়াকাটা সমুদ্রসৈকতে ফেরার পথে ঘন কুয়াশার কারণে বোটচালক পথ হারিয়ে ফেলেন। এ সময় ডা. গোলাম ইসতিয়াক আবির জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। এরপর কুয়াকাটা নৌপুলিশ তাদের উদ্ধার করে।

ডা. গোলাম ইশতিয়াক আবির বলেন, ‘পরিবার নিয়ে কুয়াকাটা ঘুরতে আসি। চরবিজয় থেকে ফেরার পথে আমাদের বোটের ইঞ্জিল বিকল হয়ে যায় এবং গতিপথ হারিয়ে ফেলি। তখন আমি দ্রুত ৯৯৯-এ ফোন করি। খবর পেয়ে কুয়াকাটা নৌপুলিশ আমাদের উদ্ধার করেছে।’

এ বিষয়ে কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলওয়ার হোসেন বলেন, ‘আমাকে জাতীয় জরুরি সেবা থেকে অবগত করলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাৎক্ষণিকভাবে সঙ্গীয় অফিসার ফোর্সসহ স্পিডবোটে তাদের উদ্ধারের উদ্দেশ্যে রওনা হই। দ্রুত তাদের অবস্থান শনাক্ত করে নিরাপদে কুয়াকাটা সৈকতে নিয়ে আসি ৷ বর্তমানে পর্যটকরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে