পিরোজপুরে বিএনপি প্রার্থীর কর্মীদের ওপর আ.লীগ প্রার্থীর হামলার অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি
১৯ মার্চ ২০১৬, ১৫:২৩আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৫:৫৮

ইউপি নির্বাচন-২০১৬ পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের সাত বেকুটিয়া এলাকায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও তার কর্মীরা বিএনপি চেয়ারম্যান প্রার্থীর এক কর্মীকে কুপিয়ে ও দুই কর্মীকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।   আহতদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২নং কদমতলা ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আ. ছালাম শেখ অভিযোগ করেন, শনিবার সকাল ১০টার দিকে ইউনিয়নের ৩নং সাত বেকুটিয়া মল্লিক বাড়ি এলাকায় আমার কর্মীদের নিয়ে মোটরসাইকেলে গণসংযোগ করতে যাই। এ সময় আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী কদমতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ খানের নেতৃত্বে একদল লোক আমাদের ওপর হামলা চালায়। তারা আমার কর্মী ছোবাহান শেখকে (৫৫) কুপিয়ে আহত এবং শাওন ও সুমন নামে দুই কর্মীকে পিটিয়ে আহত করে। এ সময় তারা বেশ কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করে বলে জানান বিএনপি প্রার্থী ছালাম শেখ।

ছালাম শেখ বলেন, হামলার সময় ধাওয়া খেয়ে আমি একটি বাড়ির সুপারি বাগানে গিয়ে আশ্রয় নেই। হামলার বিষয়ে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী হানিফ খানের বক্তব্য জানার জন্য ফোন দিলে তিনি বলেন, বিএনপি প্রার্থী ছালাম শেখ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে ২০-৩০টি মোটরসাইকেলে তার কর্মীদের নিয়ে সাত বেকুটিয়া  মল্লিক বাড়ি এলাকায় মহড়া দিতে থাকেন। এ সময় তারা বিএনপি ও ধানের শীষের পক্ষে শ্লোগান দেন। তখন আমার এক কিশোর সমর্থক নৌকা নৌকা বলে শ্লোগান দেয়। এ সময় বিএনপির চেয়ারম্যান প্রার্থী ছালাম শেখ ও তার কর্মীরা আমার ওই কিশোর সমর্থককে মারধর করেন। খবর পেয়ে আমরা সেখানে গেলে বিএনপি প্রার্থী ও তার কর্মীরা মোটরসাইকেল রেখে পালিয়ে যান।

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের