আগে সংসদ নির্বাচন নিয়ে ভাবছে নির্বাচন কমিশন: আব্দুর রহমানেল

বরিশাল প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৫, ১৩:৩১আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৩:৩১

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ‘স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে নির্বাচন কমিশন।’ 

বুধবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আব্দুর রহমানেল বলেন, ‘নির্বাচন কমিশন জাতির কাছে ওয়াদাবদ্ধ। এতদিন ভোট নিয়ে মানুষের মধ্যে যে অনীহা ছিল, ভোটের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিল। সে জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন জনগণকে উপহার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে কমিশন।’

নির্বাচন কমিশনার আরও বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন। এ বিষয়ে যারা তথ্য সংগ্রহ করছেন তাদেরকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।’

তিনি বলেন, ‘ভুয়া ভোটার কর্তন করা হবে প্রমাণ সাপেক্ষে। সে ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। অতীতে কিছু ভুল হয়েছে। সেই ভুল সংশোধন করতে গিয়ে নির্বাচন কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন। এ কারণে প্রত্যাশিত সেবা পাচ্ছেন না। সব ভুলত্রুটি থেকে রক্ষা পেতে এখন যে হালনাগাদ শুরু হয়েছে তাতে যাতে করে কোনও ধরনের ভুল না হয় সে জন্য তথ্য সংগ্রহকারীর সঙ্গে সঙ্গে যিনি তথ্য দেবেন তাকেও সতর্ক হতে হবে।’

বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমানের সভাপতিত্বে জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামানসহ জেলার ১০ উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী