বাড়িতে কবর খুঁড়ে আত্মহত্যার হুমকি দেওয়ায় প্রার্থী শ্রীঘরে

বরিশাল প্রতিনিধি
১৯ মার্চ ২০১৬, ২০:৫১আপডেট : ১৯ মার্চ ২০১৬, ২১:২৪

আওয়ামী লীগের প্রার্থী ভোট ডাকাতি করতে পারেন এমন আশঙ্কায় নিজ বাড়িতে কবর খুঁড়ে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন দলটির এক বিদ্রোহী প্রার্থী। কিন্তু, তার নিরাপত্তার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে পুলিশ তাকে আটক করে দিয়েছে মামলা, আদালত ঘুরে এখন তিনি শ্রীঘরে।

ইউপি নির্বাচন-২০১৬ 

এই বিদ্রোহী প্রার্থীর নাম ইঞ্জিনিয়ার ইউসুফ আলী হাওলাদার।ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার সব চেষ্টাই করেছিলেন। কিন্তু না পেয়ে এখন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী তিনি।

নিজ বাড়িতে কবর খুঁড়ে আত্মহত্যার হুমকি দেওয়ায় পুলিশ তাকে আটক করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

মুলাদী থানার ওসি মতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি বলেন, ইসলাম পরিপন্থী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় উত্তেজনা ও বিভ্রান্তি সৃষ্টি এবং নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে ইঞ্জিনিয়ার ইউসুফ আলীর বিরুদ্ধে পুলিশ সাব ইন্সপেক্টর নাসির বাদী হয়ে মামলা দায়েরের পর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে বরিশাল জেলহাজতে পাঠানো হয়।

ইঞ্জিনিয়ার ইউসুফ আলীর একাধিক সমর্থক জানান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ আলী হাওলাদার দলীয় নির্বাচনের মনোনয়ন ঘোষণার আগেই মনোনয়ন লাভের আশায় দক্ষিণ কাজীরচর গ্রামে নিজ বাড়ির সামনের মাঠে শেখ ফজিলাতুন্নেছা কারিগরি প্রশিক্ষণ সেন্টার ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বালিকা উচ্চ বিদ্যালয় নির্মাণের জন্য বিশাল সাইনবোর্ড স্থাপন করেছিলেন।

তবে মনোনয়ন বঞ্চিত হওয়ার পর তিনি উভয় সাইনবোর্ড খুলে ফেলেন। পরবর্তীতে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রচার প্রচারণা শুরু করেন। ফলে অতি সম্প্রতি দলীয় পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের