বগুড়ায় মেলা বসানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

বগুড়া প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪২আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪২

বগুড়ার সারিয়াকান্দিতে মেলা বসানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে উপজেলার কড়িতলা বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ঠান্ডু ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোখলেছুর রহমান হিল্টুর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। ঐতিহাসিক পোড়াদহে মেলা বসানোকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ১২ ফেব্রুয়ারি গাবতলী উপজেলায় ঐতিহাসিক পোড়াদহ মেলা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের কড়িতলায় এবার মেলা বসানোর উদ্যোগ নেওয়া হয়। এ নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা হয়।

রেজাউল করিম ঠান্ডু বলেন, ‘কড়িতলা হাটের ইজারা এবং আগামী ১২ ফেব্রুয়ারি ঐতিহাসিক পোড়াদহে মেলা বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। শনিবার রাত ৮টার দিকে কামালপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোখলেছুর রহমান হিল্টুর নেতৃত্বে বিএনপি ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে আমার লোকজনের ওপর হামলা চালান। এতে আমার সাত অনুসারী আহত হন।’

আহত সাত জন হলেন- ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন পুটু (৪০), ওয়ার্ড যুবদলের সভাপতি স্বপ্ন মিয়া (৪০), বাচ্চু মিয়া (৪৫), উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু আলম (৩৫), ওয়ার্ড যুবদলের সদস্য রাসেল মিয়া (৩৫), ইউনিয়ন বিএনপির সদস্য আলমগীর হোসেন (৪০) এবং ইউনিয়ন যুবদলের সদস্য সুজন মিয়া (৪৫)। তারা শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মোখলেছুর রহমান হিল্টু বলেন, ‘আমার লোকজন বাজারে চা পান করছিলেন। এ সময় রেজাউল করিম ঠান্ডুর নেতৃত্বে বেশ কয়েকজন আমাদের ওপর হামলা চালান। এতে আমার পক্ষের ছয় জন আহত হন। তারা হলেন কামালপুর কড়িতলা গ্রামের কামাল হোসেন (৩৮), সমসের আলী মণ্ডল (৫৫), গোলাম কিবরিয়া (৩৫), আজাদ মিয়া (৩০), মাজু সরকার (৬০) এবং রৌহাদহ গ্রামের নিয়ামত সোবদুল খাঁ। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালসহ অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, ‘আহতদের মধ্যে সাত জন শজিমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসার খোঁজখবর রাখছি।’

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, ‘আগামী বুধবার গাবতলীতে ঐতিহাসিক পোড়াদহের মেলা। এ উপলক্ষে কয়েক বছর ধরে বিভিন্ন এলাকায় মাছের মেলা বসে। কড়িতলা বাজারেও মাছের মেলা বসানোকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। রবিবার বিকাল পর্যন্ত কোনও পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি