জামিন চাইতে আদালতে আসা আ.লীগ নেতাদের ওপর হামলা, এরপর গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
০২ মার্চ ২০২৫, ১৬:৫৪আপডেট : ০২ মার্চ ২০২৫, ১৬:৫৪

পিরোজপুর জেলা জজ আদালত চত্বর থেকে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক পিপি ও জিপিসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ওপর হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। গত ১৮ অক্টোবর হওয়া একটি মামলায় তাদেরকে রবিবার (২ মার্চ) দুপুরে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জিপি এম মতিউর রহমান, সাবেক পিপি খান মো. আলাউদ্দিন, সাবেক জিপি শহিদুল হক খান পান্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু। এর মধ্যে আলাউদ্দিনের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হয়। সেই মামলাগুলোতে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন তারা। পরে রবিবার সকালে জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন তারা। তবে উচ্চ আদালত থেকে প্রাপ্ত জামিনের মেয়াদ এখনও শেষ না হওয়ায়, আদালত জামিন শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন।

তবে আদালতে তাদের উপস্থিতি টের পেয়ে তাদের গ্রেফতারের দাবিতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমারের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে মিছিল করে ছাত্রদল। আলাউদ্দিনসহ অন্যরা আদালত থেকে বের হওয়ার সময় বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। এ সময় পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তবে গ্রেফতার পাঁচ জনের মধ্যে আলাউদ্দিন একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ও অন্য চার জনকে নাশকতা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলেও জানান এসপি।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী