ডাকাতির চেষ্টাকালে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক, একজন বহিষ্কার

কুয়াকাটা প্রতিনিধি
১০ মার্চ ২০২৫, ১৫:০২আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৫:০২

পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির চেষ্টাকালে স্বেচ্ছাসেবক দল নেতা মাকসুদ মজুমদার (৩৯) ও তার সহযোগী মনির হোসেনকে (৩৭) আটক করা হয়েছে। রবিবার (৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের সরকার বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃত মাকসুদ মজুমদার কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও মনির হোসেন নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। উভয়েই নীলগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।

জানা গেছে, রাত ১টার দিতে দেশীয় অস্ত্র নিয়ে ১০-১২ জনের একটি ডাকাত দল সরকার বাড়ির নীল কান্ত সরকারের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় পার্শ্ববর্তী ঘরের লোকজন বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় মাকসুদ ও মনিরকে আটক করে। দলের বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, ‘আটক মাকসুদ মজুমদার চুরি-ডাকাতির ঘটনায় আগে থেকেই পুলিশের সন্দেহের তালিকায় ছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এ বিষয়ে কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রুহুল আমিন ঢালী বলেন, ‘ইতোমধ্যে নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেনকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাকসুদ মজুমদারকে বহিষ্কারের জন্য পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের নিকট সুপারিশ করা হয়েছে। আজ সন্ধ্যার মধ্যে বহিষ্কারাদেশ আসবে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে কোন দুষ্কৃতকারীর স্থান হবে না।’

/কেএইচটি/
সম্পর্কিত
মুগদা হাসপাতালে ছিনতাই করে পালানোর চেষ্টাকালে একজন আটক
পানির দাবিতে সিটি করপোরেশনে গেলেন ৬ যুবক, তুলে দেওয়া হলো পুলিশের হাতে
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
সর্বশেষ খবর
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক