গুগলের এআই চিপ কিনবে ওপেনএআই

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬, ১৩:৫৪ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৩:৫৪

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ কেনার পরিকল্পনা করছে ওপেনএআই। মঙ্গলবার প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। এআই কম্পিউটিংয়ের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রযুক্তি কোম্পানিগুলো যখন ব্যয় বাড়াচ্ছে, তখন এ খবর এল। প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে অবগত একজনের বরাত দেওয়া হয়েছে।

প্রতিবেদনের তথ্য সত্য হলে এআই পণ্য ও সার্চে প্রতিদ্বন্দ্বী ওপেনএআই ও গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের সম্পর্ক আরও গভীর হবে। তবে প্রতিষ্ঠান দুটি ক্রমেই বাণিজ্যিক চুক্তি করছে। গত সপ্তাহে ওপেনএআই জানায়, তাদের অত্যাধুনিক এআই মডেলগুলো গুগল ক্লাউডের মাধ্যমে পাওয়া যাবে।

প্রতিবেদনে আর্থিক শর্ত বা অন্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। রয়টার্সের মন্তব্যের অনুরোধে নিয়মিত কর্মঘণ্টার বাইরে হওয়ায় গুগল তাৎক্ষণিক সাড়া দেয়নি। ওপেনএআই মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। অ্যামাজন, মাইক্রোসফট ও গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট চলতি বছর এআই অবকাঠামোয় মোট ৬০০ বিলিয়ন ডলার পর্যন্ত ব্যয়ের পরিকল্পনা করছে। এ ব্যয় কবে অর্থবহ প্রতিদানে রূপ নেবে, তা নিয়ে বিনিয়োগকারীদের প্রশ্ন বাড়ছে।

এআই মডেল প্রশিক্ষণ ও চালুর কাজে ব্যবহৃত এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) অন্যতম বড় ক্রেতা ইতিমধ্যে ওপেনএআই। ২০২৫ সালের জুনে রয়টার্স জানিয়েছিল, চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠানটি গুগলের এআই চিপ ভাড়া নেওয়া শুরু করেছে। সস্তা বিকল্প খোঁজা কোম্পানিগুলোর কাছে এনভিডিয়ার বাজারনেতৃত্বদানকারী চিপের বিকল্প হিসেবে গুগলের টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ) গ্রহণযোগ্যতা পাচ্ছে। চলতি বছর গুগল কিছু গ্রাহকের কাছে সরাসরি টিপিইউ বিক্রি শুরু করেছে।

বুধবারই ত্রৈমাসিক ফল প্রকাশ করবে অ্যালফাবেট। বিনিয়োগকারীরা দেখতে চান, এআইয়ে বিপুল বিনিয়োগ প্রতিষ্ঠানটির ক্লাউড ব্যবসায় প্রবৃদ্ধি জোগাচ্ছে কি না। প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিকসহ বিভিন্ন গ্রাহকের সঙ্গে চুক্তি গুগলের টিপিইউয়ের চাহিদা বাড়িয়েছে।

অ্যালফাবেটের প্রধান আর্থিক কর্মকর্তা আনাত অ্যাশকেনাজি আগে জানিয়েছিলেন, টিপিইউ বিক্রির চুক্তি থেকে এ বছরের শেষ নাগাদ রাজস্বের সামান্য অংশ স্বীকৃতি শুরু হবে, আর বেশির ভাগ স্বীকৃত হবে ২০২৭ সালে।

জুনে ওপেনএআই ব্রডকমের সঙ্গে মিলে তাদের প্রথম কাস্টম এআই চিপ উন্মোচন করে। বহু প্রজন্মের চিপ কর্মসূচির অংশ হিসেবে চলতি বছরের শেষ নাগাদ প্রসেসরটি চালুর পরিকল্পনার কথাও তারা জানিয়েছে।

সূত্র: রয়টার্স

/এসএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশে সেমিকন্ডাক্টর ডিজাইন বাড়াতে সিমেন্স ইডিএর পরিবেশক পেন্টা গ্লোবাল
ড্রোন ও ডিজিটাল টুইন প্রযুক্তি: চীনের হাইওয়ে ব্যবস্থাপনায় এআইয়ের বিপ্লব
উইন্ডোজ ১১-তেই ফোনের সব কাজ, ফিচারটি চালু করবেন যেভাবে
সর্বশেষ খবর
জিডি করেও বাঁচতে পারেনি ছাত্রদল নেতা, প্রত্যাহার থানার ওসি
জিডি করেও বাঁচতে পারেনি ছাত্রদল নেতা, প্রত্যাহার থানার ওসি
‘আমি ১২০ পর্যন্ত গুনতে জানি, ৫৫-এর চেয়ে ৬৫ বেশি’, নেতানিয়াহুকে কটাক্ষ গোলানের
‘আমি ১২০ পর্যন্ত গুনতে জানি, ৫৫-এর চেয়ে ৬৫ বেশি’, নেতানিয়াহুকে কটাক্ষ গোলানের
টাইব্রেকারে সেশেলসকে হারালো বাংলাদেশ
টাইব্রেকারে সেশেলসকে হারালো বাংলাদেশ
ঠাকুরগাঁও-১ আসনের ইউএনও’র প্রত্যাহার ও বিভাগীয় শাস্তি দাবি ১১ দলের 
ঠাকুরগাঁও-১ আসনের ইউএনও’র প্রত্যাহার ও বিভাগীয় শাস্তি দাবি ১১ দলের 
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী