বরিশালে নাহিদ ইসলামের পথ আটকে বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি
২০ মার্চ ২০২৫, ২৩:৫৯আপডেট : ২০ মার্চ ২০২৫, ২৩:৫৯

বরিশালে জাতীয় নাগরিক কমিটির কয়েকজন নেতাকে বাদ দিয়ে নতুন কমিটি গঠনের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের পথ আটকে বিক্ষোভ করেছেন নাগরিক কমিটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৮টার দিকে নগরের ক্লাব রোডে বরিশাল ক্লাবের অমৃতলাল দে মিলনায়তনের নিচতলায় এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় অমৃতলাল দে মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেন নাহিদ ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পাটির মুখ্য সংগঠক হান্নান মাসুদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মুজাহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব জাহিদ আহসান প্রমুখ। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মতবিনিময় সভা শেষে রাত ৮টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বের হলে তার পথ আটকে বিক্ষোভ শুরু করেন নাগরিক কমিটির নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে প্রায় আধাঘণ্টা নাহিদ ইসলামকে সেখানে আটকে থাকতে হয়। নাগরিক কমিটির নেতাকর্মীরা নতুন কমিটির দাবিতে বিক্ষোভ করেন। সেইসঙ্গে বিভিন্ন অপরাধে অভিযুক্তদের কমিটি থেকে বাতিলের জন্য নাহিদ ইসলামের কাছে দাবি জানান। পরে ঢাকায় গিয়ে বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে নাহিদের গাড়ি ছেড়ে দেন নেতাকর্মীরা।

জাতীয় নাগরিক কমিটির বরিশালের দুজন নেতা জানিয়েছেন, কমিটিতে শাহেদুল ইসলাম শাহেদসহ বেশ কয়েকজন অপরাধী ও দুর্নীতিবাজ রয়েছেন। তারা জুলাই বিপ্লবের চেতনা পরিপন্থি। তাদের বাতিল করে নতুন কমিটি গঠনের জন্য এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে দাবি জানিয়েছেন তারা।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা শাহরিয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘আজকে যারা বিক্ষোভ করেছেন তারা বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের নন। আর জাতীয় নাগরিক পার্টির বরিশাল শাখা কমিটি এখনও দেওয়া হয়নি। তাহলে তারা কেন হট্টগোল সৃষ্টি করলেন, তা আমার বোধগম্য নয়। আমি এখানে ষড়যন্ত্র দেখছি।’

/এএম/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের