এবার বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে তালা ঝোলালেন শিক্ষার্থীরা

বরিশাল প্রতিনিধি
০৭ মে ২০২৫, ১৫:১৫আপডেট : ০৭ মে ২০২৫, ১৫:১৫

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিনের পদত্যাগের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভরতরা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেয় তারা।

আজ বুধবার (৭ মে) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। তাদের দাবি একটাই উপাচার্যের পদত্যাগ। উপাচার্য পদত্যাগ অথবা অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এরপর বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের মধ্যে থাকা উপাচার্যের বাসভবনের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভরতরা।

সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নেই কেন? এর জবাবে নেতৃত্বদানকারী সুজয় শুভ বলেন, ‘এ মুহূর্তে বেশিরভাগ ডিপার্টমেন্টের পরীক্ষা চলমান। এ কারণে তারা আন্দোলনে আসতে পারছে না। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। আর আমরা যারা আন্দোলনে রয়েছি তারা একাডেমিক কার্যক্রমে কোনও ধরনের বাধা না দেওয়ার জন্য বলা হয়েছে।’

সাধারণ শিক্ষার্থীরা তাদের পরীক্ষা শেষ করে প্রতিদিন অবস্থান কর্মসূচিসহ উপাচার্যের পদত্যাগের আন্দোলনে সম্পৃক্ত হচ্ছেন। তারা কোনোভাবেই এ আন্দোলন থেকে সরবেন না বলে সাফ জানিয়ে দেন। উপাচার্যের পদত্যাগই আন্দোলন থেকে শিক্ষার্থীদের ক্লাসে পাঠানোর একমাত্র পথ বলে তিনি উল্লেখ করেন।

গতকাল মঙ্গলবার বেলা ১২টার পর থেকে প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেন শিক্ষার্থীরা। এ কারণে প্রশাসনিক দফতরগুলোতে আজ কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারেননি। দীর্ঘক্ষণ গ্রাউন্ড ফ্লোরের সামনে ঘোরাঘুরি করে তারা বাসায় ফিরতে বাধ্য হন।

চার দফা দাবি নিয়ে দীর্ঘ ১৮ দিন আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেলে ভিসির পক্ষ থেকে বৈঠকে না বসায় পরবর্তীতে ওই আন্দোলন চলে যায় এক দফা দাবিতে। ওই এক দফা দাবিতে প্রতিদিন অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

তবে একাডেমিক কার্যক্রমে কোনও বাধা দিচ্ছেন না আন্দোলনরতরা।

/কেএইচটি/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের