বরগুনায় ডেঙ্গুর ভয়াবহ রূপ, আতঙ্কে রোগী-স্বজনরা

ইবরাহীম সোহেল, বরগুনা
২১ জুন ২০২৫, ০৮:০০আপডেট : ২১ জুন ২০২৫, ০৮:০০

দিন যতই যাচ্ছে ততই বরগুনায় বাড়ছে ডেঙ্গু রোগী। দেশের ২৫ শতাংশ ডেঙ্গু রোগী এখন এই জেলায়। ইতিমধ্যে বরগুনা জেলাকে রোগটির হটস্পট ঘোষণা করা হয়েছে। রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৫ জন। তার মধ্যে জেনারেল হাসপাতালে মৃত্যু হয়েছে পাঁচ জনের, বাকিরা অন্য হাসপাতালে।

এ পর্যন্ত বরগুনা জেলায় ডেঙ্গু রোগী দুই হাজার ছাড়িয়েছে। বর্তমানে ২০৬ জন রোগী ভর্তি রয়েছেন বরগুনা জেনারেল হাসপাতালে। ওষুধ ও রোগী রাখার বেড না থাকায় প্লাটিলেট ৫০ হাজারের নিচে নামলেই রেফার্ড করা হচ্ছে বরিশালে। তবে আর্থিক সংকটের কারণে অনেক রোগী থেকে যাচ্ছেন।

বরগুনা জেনারেল হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৭৮। জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি রয়েছেন ১১ জন। বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২০৬ রোগী। জেলার বিভিন্ন হাসপাতাল আরও আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন ৩৫ জন।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে দুই হাজারের বেশি চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে শুধু বরগুনা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন দুই হাজার ১০৫ জন। এর মধ্যে বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। তবে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে জেলার আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, আমরা একটা কঠিন সময় পার করছি। এমন অনেক রোগী এসে হাসপাতালে ভর্তি হচ্ছেন, যাদের বাড়িতে থেকেই চিকিৎসা প্রদান করা সম্ভব। এসব রোগীর কারণে হাসপাতালে চাপ বাড়ছে। এখানে ডেঙ্গু যে রকম মারাত্মক আকার ধারণ করেছে, ঠিক তেমনিভাবে রোগীরাও আতঙ্কিত হয়ে পড়েছেন। তাই তারা ডেঙ্গু আক্রান্ত হলেই সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে আসছেন। বাড়তি রোগীর চাপ সামলাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।

এ সময় তিনি আরও বলেন, যাদের শরীরের অবস্থা ভালো মনে হয়, তার বাসায় থেকেই চিকিৎসা নিতে পারেন।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী