পিরোজপুরে যুবদলের কমিটি ঘোষণার কয়েক ঘণ্টা পরই একজনের পদ স্থগিত

পিরোজপুর প্রতিনিধি
২৭ জুন ২০২৫, ০৯:২৭আপডেট : ২৭ জুন ২০২৫, ১৩:৩৯

পিরোজপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণার কয়েক ঘণ্টা পরই এক যুগ্ম আহ্বায়কের পদ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ৫১ সদস্য বিশিষ্ট জেলা যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। 

তবে কমিটি ঘোষণার কিছুক্ষণের মধ্যেই বৃহস্পতিবার (২৬ জুন) রাতে যুবদলের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল খান ডালিমের পদ স্থগিত করার তথ্য জানানো হয়।

জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পিরোজপুর জেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে কামরুজ্জামান তুষারকে আহ্বায়ক ও এমদাদুল হক মাসুদকে সদস্য সচিব করে দায়িত্ব দেওয়া হয়। ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে ১৩ জনকে যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়েছে। বাকি সবাইকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

তবে কমিটি ঘোষণার কিছুক্ষণের মধ্যেই বৃহস্পতিবার রাতে যুবদলের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল খান ডালিমের পদ স্থগিত করার তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় অদ্য ঘোষিত পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল খান ডালিমের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি দলীয় সব কার্যক্রম থেকে বিরত থাকবেন। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৫ সেস্টেম্বর মারুফ হাসানকে আহ্বায়ক ও এমদাদুল হক মাসুদকে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে তৎকালীন যুবদলের কেন্দ্রীয় কমিটি। পরে ২০২৪ সালের আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বিভিন্ন অভিযোগে ওই কমিটির আহ্বায়ক মারুফ হাসান, যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান শেখ রুবেল ও রিয়াজ সিকদারকে সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি। পরে সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান তুষারকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
ফের বিতর্কে কুশাখালী যুবদল, ১৮ নেতার পদত্যাগ
সংস্কৃতিমন্ত্রীকে নিয়ে নয়নের বিস্ফোরক মন্তব্য, বসতে চান না একসঙ্গে
‌‘তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাবো’, ৩ সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা
সর্বশেষ খবর
ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান
ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা 
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা 
মমতার ভাইঝির রহস্যজনক মৃত্যু
মমতার ভাইঝির রহস্যজনক মৃত্যু
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা