বিএনপির বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, তার প্রমাণ হাতপাখার সমাবেশ: ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জুলাই ২০২৫, ১৬:৩১আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৬:৩১

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপির বিরুদ্ধে আবারও যে ষড়যন্ত্র শুরু হয়েছে, তার প্রমাণ হাতপাখার মিটিং (সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের সমাবেশ)। তার প্রমাণ কিছু রাজনৈতিক নেতার এসব বক্তব্য... পিআর পদ্ধতি, নির্বাচন না হওয়া।

বুধবার (২ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত ‘পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় নাগরিকদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

জয়নুল আবদিন ফারুক বলেন, লন্ডনে তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠক যখনই প্রত্যাশা পূরণের অপেক্ষায় তখনই সোহরাওয়ার্দী উদ্যানে এই মিটিং করে, সভা করে, আরও দুই-চার জন রাজনৈতিক নেতাকে নিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতি, সংস্কার ছাড়া নির্বাচন হবে না—এসব কথা বলা হচ্ছে। 

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি ১০-১১ মাস কাটিয়ে দিয়েছেন। কিন্তু একটা লক্ষ্য আপনার আছে— ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে অনুগ্রহ করে নির্বাচনটা দেন। দেশকে শান্তিতে নিয়ে আসেন, দেশের মানুষকে শান্তিতে বসবাস করতে দেন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। একটি নির্বাচিত সরকারের মাধ্যমে যেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আবার কাজ করার সুযোগ পায়। 

তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার প্রমুখ।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি