বরগুনা শহরের প্রধান সড়ক বন্ধ করে এনসিপির সমাবেশ

বরগুনা প্রতিনিধি
১৪ জুলাই ২০২৫, ১৯:৫৪আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১৯:৫৪

বরগুনায় প্রধান সড়কে বসিয়ে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি  (এনসিপি)। সোমবার (১৪ জুলাই) বিকাল ৩টা থেকে বরগুনা শহরের প্রধান সড়ক বন্ধ করে এনসিপির নেতাকর্মীরা সমাবেশ করেন। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ জনগণসহ পথচারীরা।

সরেজমিনে দেখা গেছে, বরগুনা শহরের প্রাণকেন্দ্র পৌর সুপার মার্কেটের সামনে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে বিকাল ৫ টায় বড়ইতলা, পুরাকাটা প্রধান সড়কে সমাবেশের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন- দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ নেতাকর্মীরা।

বরগুনা শহরের প্রধান সড়ক বন্ধ করে এনসিপির সমাবেশ

সোমবার দুপুর থেকেই সড়কের মাঝখানে ট্রাক্টর দাঁড় করিয়ে স্টেজ তৈরি করা হয়। এতে করে সড়কের উভয় দিক থেকেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী থেকে পথচারীরা। এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

স্থানীয় অনেকেই অভিযোগ করে বলেন, সমাবেশ করার জন্য বরগুনায় অনেক জায়গা রয়েছে। তা রেখে এরকম সড়কের মধ্যে সমাবেশ দেওয়া কতটুকু যৌক্তিক? 

বরগুনা শহরের প্রধান সড়ক বন্ধ করে এনসিপির সমাবেশ

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি ইয়াকুব হোসাইন বলেন, প্রধান সড়কে সমাবেশের জন্য অনুমতি নিয়েছে কি না জানি না। এ বিষয়ে আমার ঊর্ধ্বতন ভালো জানেন। তবে ভারী কোন যানবাহন এলে বিকল্প পথে যাতায়াত করবে।

এ সময় তিনি আরও বলেন, গাড়ি চলাচলের রাস্তা রেখে মঞ্চ করার কথা। তবে কীভাবে মঞ্চ করেছে দেখিনি।

/এফআর/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী