পুলিশ কোনও দলের হয়ে উঠলে আগামীর বাংলাদেশে জায়গা হবে না: সারজিস

বরগুনা প্রতিনিধি
১৪ জুলাই ২০২৫, ২২:৪৬আপডেট : ১৪ জুলাই ২০২৫, ২২:৪৬

পুলিশের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আপনারা জনগণের পুলিশ হয়ে উঠুন, আপনারা কোনও দলের পুলিশ হয়ে উঠলে আগামীর বাংলাদেশে আপনাদের জায়গা হবে না।’

রাজনৈতিক ব্যক্তিদের বিষয়ে বলেন, ‘আপনারা যেই দলেরই হোন না কেন  চাঁদাবাজি, সিন্ডিকেটের, মাদকের দিন শেষ- সবাই সাবধান হয়ে যান।’

সোমবার (১৪ জুলাই) বরগুনায় পদযাত্রা করেন এনসিপির নেতারা। বিকাল ৫টায় বরগুনা পৌর মার্কেট প্রাঙ্গণে এক পথসভায় তিনি এ কথা বলেন। বরগুনার পথসভায় নেতাকর্মীদের ঢল নেমেছে।

সারজিস আলম বলেন, ‘আমার নিকটাত্মীয়দের বাড়ি বরগুনায়। কিন্তু বরগুনায় এসে প্রথমে আমি কোনও আত্মীয়ের বাড়িতে না গিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মুক্ত মঞ্চে ছাত্র-জনতার সামনে দাঁড়াতে পারা আমার জন্য গর্বের ও সৌভাগ্যের বিষয়। আমরা যখন দেশ গড়তে জুলাই পদযাত্রায় বের হই। সেই জুলাই পদযাত্রায় বরিশাল থেকে বরগুনায় আসার সুযোগ হয়েছিল। আমরা যে রাস্তা দিয়ে এসেছি, সেই রাস্তাটিতে দেখেছি ১০০টিরও বেশি মরণফাঁদ। বরগুনার মানুষের জন্য যতটুকু সোজা রাস্তা আছে, তার থেকেও বেশি রাস্তার বাঁক আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারসহ এনসিপির পক্ষ থেকে অঙ্গীকার করতে চাই, আগামীর বাংলাদেশে যারা রাজনীতি করতে চায় তাদেরকে বলতে চাই, এই বরগুনার মানুষের জন্য বরিশাল থেকে আসার পথে যে মরণফাঁদ রয়েছে তা থেকে বরগুনার মানুষদের মুক্তি দিতে হবে।’

এনসিপির এই নেতা বলেন, ‘আমার পরিবারের বরগুনার মানুষ, আপনারা রুখে দাঁড়ান। গলা চেপে ধরার দিন শেষ। আপনারা সবাই রুখে দাঁড়ান, যে দলেরই হোক না কেন কেউ যেন অন্যায় করে পার না পেয়ে যেতে পারে।’

পথসভায় অংশ নিতে বিকাল পৌনে ৫টায় সভাস্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক তালাত মাহমুদ রাফিসহ অন্য নেতৃবৃন্দ।

/এফআর/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি