মিটফোর্ডে সোহাগ হত্যা: পাথর‌ নিক্ষেপকারী সেই ব্যক্তি গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি
১৬ জুলাই ২০২৫, ১৩:৩২আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৩:৩২

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় পাথর‌ নিক্ষেপকারীদের মধ্যে আরও একজনকে পটুয়াখালীর ইটবা‌ড়িয়া থেকে গ্রেফতার করেছে ডি‌বি পু‌লিশ। বুধবার (১৬ জুলাই) সকালে বিষয়টি নি‌শ্চিত করেছেন পটুয়াখালীর অতি‌রিক্ত পু‌লিশ সুপার সাজেদুল ইসলাম। তবে গ্রেফতার যুবকের নাম জানায়নি পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম বলেন, ‘ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার (১৫ জুলাই) রাতে সোহাগ হত্যা মামলার এক আসামিকে ইটবাড়িয়া থেকে ধরে নিয়ে গেছে। অন্য জেলায় অভিযান থাকায় এ মুহূর্তে তার নাম প্রকাশ করা সম্ভব নয়।’

ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে, এর আগে গ্রেফতার অন্যান্য আসামিদের জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয়ে রাতে তারা পটুয়াখালীতে অবস্থান নেয়। পরে ইটবাড়িয়া এলাকার একটি বাসা থেকে ওই আসামিকে গ্রেফতার করা হয়। আটক আসামি ব্যবসায়ী সোহাগের নিথর দেহের ওপর পাথর নিক্ষেপ করেছিলেন এমন তথ্য তারা নিশ্চিত হয়েছেন। গ্রেফতার হওয়া আসামির দেওয়া তথ্য অনুযায়ী, আরও একজনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছে সূত্রটি।

এ নিয়ে সোহাগ হত্যাকাণ্ডের মামলায় ৯ জন আসামি গ্রেফতার হলো।

এর আগে, ১৪ জুলাই র‍্যাব-১১ ও র‍্যাব-১০-এর যৌথ অভিযানে আলোচিত মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি মো. নান্নু কাজীকে (৩৩) নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেফতার করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
রাজধানীতে ময়লার ব্যবসার বিরোধে গুলি, বান্দরবানের রিসোর্ট থেকে গ্রেফতার ৩
ডিএমপির অভিযানে একদিনে ৪৬০ জন গ্রেফতার, মিরপুরে সবচেয়ে বেশি
এনসিপি নেতার প্যান্টের পকেটে ৮টি ইয়াবা পেলো পুলিশ, পরে কারাগারে
সর্বশেষ খবর
স্ত্রী হত্যা মামলায় ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
স্ত্রী হত্যা মামলায় ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
ভিডিও ভাইরালের পর জামায়াত এমপি বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, বিয়ে কবে হয়েছে?
ভিডিও ভাইরালের পর জামায়াত এমপি বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, বিয়ে কবে হয়েছে?
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আন্তঃশিক্ষা বোর্ডের 
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আন্তঃশিক্ষা বোর্ডের 
দীর্ঘ ৮ বছর পর ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর 
দীর্ঘ ৮ বছর পর ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর 
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না