মাইলস্টোনের সামিউলের লাশ দাফন, ‘সরকার থেকে সহযোগিতা পায়নি’ পরিবার

বরিশাল প্রতিনিধি
২২ জুলাই ২০২৫, ১৬:৩৯আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৮:২১

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সামিউল করিমের (১৪) লাশ দাফন করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে সামিউলের লাশ নিয়ে আসা হয় নানার বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জের চানপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্কুল মাঠে।

সকাল ১০টায় তার জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় তাকে। এ সময় গ্রামবাসী কান্নায় ভেঙে পড়েন। সামিউলের নানার বাড়িতে এখন নিস্তব্ধ নীরবতা বিরাজ করছে। কোনোভাবেই তার পরিবার মানতে পারছেন না সামিউল আর নেই। একই অবস্থা গ্রামবাসীরও। 

এদিকে সামিউলের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে, লাশ আনার জন্য সরকার থেকে সামান্যতম সহযোগিতা পাননি তারা। সোমবার সামিউল করিমকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন তার বাবা রেজাউল করিম। হঠাৎ বিমান বিধ্বস্ত হয়ে তার চোখের সামনেই ছেলে আঘাতপ্রাপ্ত হয়। এরপর দ্রুত হেলিকপ্টারযোগে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সামিউলকে মৃত ঘোষণা করেন।

সামিউল মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা রেজাউল করিম ব্যবসায়ী। আর মা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্কুলের শিক্ষক। তিনি মেহেন্দীগঞ্জে বসবাস করেন। ছেলেমেয়ের লেখাপড়ার জন্য বাবা তার দুই সন্তানকে নিয়ে ঢাকায় থাকতেন। মা থাকেন মেহেন্দীগঞ্জে।

এদিকে, মেহেন্দীগঞ্জের মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে আর লাশ দেখতে চান বলে জানিয়েছেন। বিমানবাহিনীর এসব প্রশিক্ষণ জনবহুল এলাকা থেকে অন্য কোনও স্থানে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন তারা।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সেই তাহসিনকে বিশেষ উপহার দিলেন প্রধানমন্ত্রী
মাইলস্টোন ট্র্যাজেডির একবছর: রাজউকের সাত নির্দেশনার বেশিরভাগই বাস্তবায়ন হয়নি
দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণ করলো মাইলস্টোন স্কুল
সর্বশেষ খবর
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
সেনাবাহিনীকে ঘিরে অপতথ্য বাড়ছে
সেনাবাহিনীকে ঘিরে অপতথ্য বাড়ছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি নেতা কারাগারে
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি নেতা কারাগারে
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ