বন্ধুদের সঙ্গে সৈকতে গোসলে নেমে নিখোঁজ, তিন ঘণ্টা পর মরদেহ উদ্ধার

কুয়াকাটা প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৫, ১৬:০১আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৬:০১

কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ মিয়া সামাদ সিদ্দিকী পারভেজ (১৭) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের তিন ঘণ্টা পর তার মরদেহ পাওয়া যায়। বুধবার (৬ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটের দিকে সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্টে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় এ পর্যটক।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার খুলনা থেকে সাত বন্ধু ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটা এসে আজ সকালে সমুদ্রসৈকত এলাকার জিরো পয়েন্টে গোসলে নামে। হঠাৎ ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় সামাদ। এরপর কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে স্থানীয় উদ্ধারকর্মীরা কুয়াকাটা সৈকতে উদ্ধার তৎপরতা চালায়। দুপুর ২টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে।

এ বিষয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের লিডার শাহাদাত হোসেন বলেন, ‘সকালে ঢেউয়ের কবলে পড়ে নিখোঁজ পর্যটক মিয়া সামাদ সিদ্দিকী পারভেজকে প্রায় তিন ঘণ্টা অভিযান পরিচালনা করে মৃত অবস্থায় একই জায়গা থেকে ডুবুরি দল উদ্ধার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ‘সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী