বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান, বাকিরা ধরে পুলিশে দিলেন

বরিশাল প্রতিনিধি
১২ আগস্ট ২০২৫, ১৭:০৫আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৭:২৮

স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে বরিশালে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় একজনকে আটক করে পুলিশে দিয়েছেন আন্দোলনকারীরা।

সোমবার (১২ আগস্ট) দুপুরে বরিশাল শহরের নথুল্লাবাদে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম সরোয়ার তালুকদার।

প্রত্যক্ষদর্শী তামিম নামে এক আন্দোলনকর্মী বলেন, সরোয়ার তালুকদার নামের ওই ব্যক্তি আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দিচ্ছিলেন। তিনি স্বাস্থ্য খাত সংস্কারের কথাও বলেছেন। শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তব্য শেষ করেন। তখন আমরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দিই।

আরেকজন কর্মী বলেন, তিনি আওয়ামী লীগের কোনও পদধারী কিনা জানি না। তবে তিনি আওয়ামী লীগের স্লোগান দিয়েছেন।

তবে সরোয়ার তালুকদার নামের ওই ব্যক্তি দাবি করেছেন, আমি আওয়ামী লীগের কেউ নই। বক্তব্য দিতে গিয়ে ভুলে বলে ফেলেছি। এ জন্য ক্ষমাও চেয়েছি।

মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার বলেন, একজনকে আটক করে পুলিশে দিয়েছেন আন্দোলনকারীরা। আমরা ওই ব্যক্তির পরিচয় যাচাই করছি। তার বিরুদ্ধে কোনও মামলা আছে কিনা তা দেখা হচ্ছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের