সমুদ্রে বড় বড় ঢেউ, সৈকতে পর্যটকের ঢল

কাজী সাঈদ, কুয়াকাটা
১৬ আগস্ট ২০২৫, ০৮:০০আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৮:০০

দূরের আকাশে মেঘের খেলায় রঙিন ভোর। গর্জন তুলে ধেয়ে আসা ঢেউ যেন সমুদ্রের এক অনন্ত ডাক। সেই ডাকেই সাড়া দিচ্ছেন হাজারো ভ্রমণপিপাসু। ঈদের ছুটি কিংবা সাপ্তাহিক অবকাশ-যেকোনও সুযোগ পেলেই পর্যটকের পা পড়ছে কুয়াকাটায়, যেখানে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেখা যায় সমুদ্রের বুকে। শুক্রবারও (১৫ আগস্ট) কুয়াকাটা সৈকতে চোখে পড়ার মতো পর্যটক এসেছে।

সরেজমিনে দেখা গেছে, সমুদ্রের বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। এর মধ্যেই সকাল গড়াতেই কুয়াকাটার সৈকতে জমে ওঠে পর্যটকের ভিড়। কেউ গা ভিজিয়ে নিচ্ছেন নোনাজলে, কেউবা সমুদ্রের গর্জনের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত। শিশুরা বালির দুর্গ বানিয়ে খেলায় মগ্ন, আর বড়রা ঘোড়ার পিঠে চড়ে ছুটে যাচ্ছেন সৈকতের পূর্ব প্রান্তের ঝাউবনের দিকে। কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে শুরু করে আশেপাশের দর্শনীয় স্থানগুলোতে পর্যটকের আনাগোনা লক্ষ্য করা গেছে। পর্যটকরা হইহুল্লোড় করে মাতিয়ে রেখেছেন পুরো সমুদ্র সৈকত।

সমুদ্রের বুকে কেউ ঝাঁপিয়ে পড়ছেন কেউ বা আবার দলবেঁধে সাতার কাটছেন। আনন্দ উপভোগের দৃশ্য স্মৃতিপটে ধারণের জন্য কেউ বা আবার ছবি তুলছেন। অন্যদিকে পর্যটকদের আনাগোনা বাড়ায় ব্যস্ততার মধ্যে কাটছে কুয়াকাটার সকল রেস্তোরাঁসহ পর্যটননির্ভর সব ব্যবসা প্রতিষ্ঠানে। পর্যটকদের উপস্থিতিতে স্বস্তি ফিরছে কুয়াকাটায়। 

কুয়াকাটা সৈকত কথা হয় পর্যটক আসাদুজ্জামান রিপনের সঙ্গে। তিনি খুলনা থেকে এসেছেন। তিনি বলেন, অনেক দিন ধরে প্ল্যান করি আসবো। নানা কারণে আসা হয়নি। অবশেষে আজ এসেই পরলাম। খুব সুন্দর জায়গা। বড় বড় ঢেউ আমাকে মুগ্ধ করেছে।

পর্যটকদের জন্য এখন কুয়াকাটায় রয়েছে নানা আকর্ষণ। সৈকতের পাশেই তাজা সামুদ্রিক মাছের বারবিকিউ, ঝাউবনের শান্ত সবুজ, রাখাইন পল্লির নিজস্ব সংস্কৃতি, ফাতরার চর, লাল কাঁকড়ারচর, চর গঙ্গামতি, আর সাইকেল কিংবা মোটরবাইকে পুরো সৈকত পাড়ি দেওয়ার অভিজ্ঞতা।

ঢাকা থেকে আসা পর্যটক শহীদুল ইসলাম সাগর বলেন, সাগরের ঢেউ দেখে খুবই ভালো লাগছে। তবে সি বিচের অবস্থা অত্যন্ত খারাপ। জিও ব্যাগগুলো এমনভাবে পড়ে আছে আমরা গোসল করতে ভয় পাচ্ছি। ঢেউয়ের তোড়ে অনেক জায়গায় গর্ত হয়ে গেছে। সে সব গর্তে পড়ে অনেকে ব্যথা পাচ্ছে।

সৈকতের ব্যবসায়ী রুবেল হাওলাদার বলেন, প্রায় দুই মাস ধরে পর্যটক ছিল না। এখন পর্যটকের সংখ্যা অনেকটা বেড়েছে। বেচাকেনাও মোটামুটি ভালো হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন,  কুয়াকাটায় ঘুরতে আসা সব পর্যটকদের সেবা দেওয়া ও আইনি সহায়তা দেওয়া আমাদের কর্তব্য। সাপ্তাহিক ছুটিতে কুয়াকাটায় অনেক পর্যটকদের আনাগোনা। তাদের সেবায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। বিভিন্ন টিমে ভাগ হয়ে পুলিশ দায়িত্ব পালন করছে। আমাদের মোবাইল টিম মাঠে কাজ করছে। সার্বক্ষণিক মাইকিং করে পর্যটকদের সব বিষয়ে সচেতন করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের