‘স্ত্রীর যন্ত্রণা সইতে না পেরে’ চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

কুয়াকাটা প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৫, ১১:৫১আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১১:৫১

পটুয়াখালীর কলাপাড়ায় ‘স্ত্রীর যন্ত্রণা সইতে না পেরে’ চিরকুট লিখে আত্মহত্যা করেছেন লোকমান সরদার (৩২) নামের এক দর্জিদোকানি। শনিবার (১৬ আগস্ট) রাত ১০টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারসংলগ্ন ভাড়া বাসা থেকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত লোকমান ওই ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারে ছেলে। তিনি পাখিমারা বাজারে দর্জির দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

মারা যাওয়ার আগে তিনি এক নোটপ্যাডে স্ত্রীকে দায়ী করে লিখে গেছেন, স্ত্রী তাকে ভালো না বাসা এবং টাকা না থাকার কারণে স্ত্রী তাকে ছেড়ে যেতে পারে বলে তিনি আত্মহত্যা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত লোকমান দীর্ঘদিন ধরে পাখিমারা বাজারে একটি টেইলার্সের দোকান পরিচালনা করে আসছিলেন। প্রতিদিনের মতো দোকান শেষে তিনি ভাড়া বাসায় ফেরেন। সন্ধ্যায় স্বজনরা ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখতে পান তিনি গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছেন। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এদিকে হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিচিতজন ও স্বজনরা স্তম্ভিত হয়ে পড়েছেন। স্থানীয়রা বলছেন, লোকমান ছিলেন শান্ত স্বভাবের ও পরিশ্রমী যুবক। তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি