কাজে দেরিতে আসায় তিন জেলেকে মারধর, একজনের মৃত্যু

কুয়াকাটা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫

কুয়াকাটার মৎস্যবন্দর আলীপুরে কাজে দেরিতে আসায় তিন জেলেকে বেদম মারধর করা হয়েছে। এতে শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক জেলের মৃত্যু হয়েছে। মারধরের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে। এরপর তাদের মাছ শিকারে যেতে বাধ্য করে সাগরে নিয়ে যাওয়া হয়।

মারধরের শিকার হওয়া জেলেদের মধ্যে হেলাল হাওলাদার (২৪) সাগরে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাকে আশঙ্কাজনক অবস্থায় পুনরায় ট্রলারসহ ঘাটে ফিরিয়ে আনা হয়।

অভিযোগ রয়েছে, রাতে গুরুতর অসুস্থ হেলালকে হাসপাতালে না এনে শুক্রবার সকালে নিয়ে আসা হয়েছে। ততক্ষণে তার অবস্থার চরম অবনতি ঘটে। সবশেষ কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নিয়ে যাওয়ার পথে আলীপুরেই তার মৃত্যু হয় বলে হেলালের স্বজনরা দাবি করেছেন।

নিহত জেলে হেলাল হাওলাদারের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামে। মারধরের শিকার অপর আহতরা হলেন- সাদ্দাম আকন (১৮) ও আসাদুল হাওলাদার (২০)। এদের বাড়িও একই এলাকায়।

মহিপুর থানা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আলীপুর বাজারে আল আমিনের মাছের গদিতে ওই তিন জেলেকে মারধর করা হয়। এরপর তাদের সাগরে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে হেলালের শারীরিক অবস্থার অবনতি ঘটলে ট্রলার নিয়ে আলীপুরে ফিরে আসে তারা। সারা রাত খাপড়াভাঙ্গা নদীতে অবস্থান করার পর শুক্রবার সকাল ৯টার দিকে হেলালকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তবে বরিশালে নেওয়ার পথে আলীপুর মহাসড়কেই তার মৃত্যু হয়েছে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান অপু বলেন, ‘হেলাল নামে একজনকে মৃত অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরে মারধরের চিহ্ন দেখা গেছে।’

এ ঘটনায় অভিযুক্ত ট্রলার মালিক মন্টু ফরাজী (৪৮), সহযোগী সোহাগ হাওলাদার (৩০) ও মেশারেফকে পুলিশ প্রাথমিকভাবে চিহ্নিত করলেও তাদের আটক করতে পারেনি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি