ধানক্ষেতে হাত-পা ও মাথাবিহীন লাশ, পরিচয় জানা যায়নি

পটুয়াখালী প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৪ আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৪

পটুয়াখালীর বাউফল উপজেলার ধানক্ষেত থেকে হাত-পা ও মাথাবিহীন অজ্ঞাতনামা একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের তেঁতুলিয়া নদী সংলগ্ন চরব্রেড গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে চরব্রেড গ্রামের কৃষিজমি থেকে হাত-পা ও মাথাবিহীন অজ্ঞাতনামা লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দা কবির হোসেন। পরে বাউফল থানা পুলিশকে খবর দেন। 

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, ‘ঘটনাস্থলে গিয়ে দেখি শুধু দেহ আছে। হাত-পা ও মাথা নেই। আশপাশে খুঁজেও হাত-পা ও মাথা পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করছি, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে দেহ এখানে ফেলে যায়। হাত-পা ও মাথা অন্য কোথাও ফেলা হয়েছে।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জামান বলেন, ‘লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই ব্যক্তির নাম-পরিচয় ও হাত-পা এবং মাথার সন্ধান চলছে।’

/এএম/
সম্পর্কিত
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
সালিশে বসার আগেই যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব