বরগুনায় নিজগৃহে মিললো স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ

বরগুনা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৪

বরগুনায় নিজগৃহে স্বপন মোল্লা (৩০) ও আকলিমা (২৬) নামের দম্পতির রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বামীর ঝুলন্ত ও স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবারিয়া নামক এলাকার মোল্লাবাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত স্বপন মোল্লা একই এলাকার খালেক মোল্লার ছেলে ও আকলিমা মৃত স্বপন মোল্লার স্ত্রী। তাদের ঘরে সাদিয়া (৬) ও আফসানা (৯ মাস) নামের দুটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্বপন ও আকলিমা দম্পতির মধ্যে দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা চলে আসছে। আজ সকালে মেয়েদের চিৎকার শুনে ঘরে গিয়ে দেখা যায়, স্বপন ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। অন্যদিকে স্বপনের স্ত্রী আকলিমার গলাকাটা মরদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে প্রাথমিক পর্যায়ে ধারণা করা যায়, পারিবারিক কলহে এমন ঘটনা ঘটতে পারে।

স্বপনের চাচাতো বোন রাজিয়া বলেন, ‘আমার ভাই স্বপন ও ভাইয়ের স্ত্রী আকলিমার মধ্যে মাঝে মাঝে ঝামেলা হতো। তবে আজ সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজের জন্য অজু করতে পুকুরপাড়ে গেলে স্বপনের বড় মেয়ে আমাকে ডেকে বলে, মা পড়ে আছে, কথা বলে না। তখন আমি ঘরের মধ্যে গিয়ে দেখি, স্বপন ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে আর আকলিমা ঘরের মেঝেতে পড়ে আছে। তখন আমি চিৎকার দিলে আশপাশের লোকজন চলে আসে।’

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি ছিল। তবে এটি হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং পরবর্তীতে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের