তিন সদস্যবিশিষ্ট বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

বরগুনা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭

বরগুনায় দীর্ঘ আড়াই বছর পরে তৃণমূল কর্মীদের প্রত্যাশা অপূর্ণ রেখেই জেলা বিএনপির ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নজরুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক, হুমায়ুন হাসান শাহিনকে সদস্যসচিব এবং ফজলুল হক মাস্টারকে প্রথম যুগ্ম আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আড়াই বছর পরে মাত্র ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণায় জেলা বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কয়েকজন তৃণমূল কর্মী মন্তব্য করেন, ত্যাগী আরও কয়েকজন নেতাকে আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হলে সাংগঠনিক গতি বৃদ্ধি পেত। যদিও পরবর্তীতে সদস্যসংখ্যা বৃদ্ধির সুযোগ আছে তারপরও দীর্ঘদিনের সাংগঠনিক জটিলতা কাটিয়ে ৬টি উপজেলা এবং ৪টি পৌর কমিটি করা ৩ জনের পক্ষে কী করে সম্ভব সেটাই দেখার বিষয়।

সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার বলেন, ‘কেন্দ্র যেভাবে ভালো মনে করেছে সেভাবে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। তবে পর্যায়ক্রমে কমিটির সদস্য বাড়ানো হতে পারে।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের