বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে হত্যার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৫, ১৯:২২ আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১৯:২২

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক বিএনপি নেতার নেতৃত্বে কৃষক সোহেল খানকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। এ সময় হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। 

শনিবার (০৪ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর কবাই গ্রামের লোকজন বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল সদর রোড হয়ে বাকেরগঞ্জ থানার সামনে গিয়ে শেষ হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন নিহত সোহেল খানের স্ত্রী সাজেদা বেগম, বাবা নুর ইসলাম হাওলাদার, মা নিলুফা বেগমসহ গ্রামের লোকজন। সমাবেশে স্বজনরা বলেন, তরমুজ চাষের জমি লিজ না দেয়ায় গত ২৭ সেপ্টেম্বর রাতে কবাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি শাহিন হাওলাদার ও শওকত খান পরিকল্পিতভাবে কৃষক সোহেল খানকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করেছেন। এ হত্যাকাণ্ডে তাদের সঙ্গে ৪০-৪৫ জন লোক ছিলেন। এ ঘটনায় ২৮ সেপ্টম্বর নিহতের মা নিলুফা বেগম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। ইতিমধ্যে শাহিন হাওলাদার, শামীম হাওলাদার ও শওকত খানকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বাকি আসামিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তাদের গ্রেফতার করছে না পুলিশ। 

স্বজনরা বলেন, মামলার পর থেকে শাহিনের লোকজন মামলা তুলে নিতে সোহেলের স্ত্রী সাজেদা বেগম ও মা নিলুফা বেগমকে অব্যাহতভাবে হুমকি দিচ্ছেন। সোহেল হত্যায় জড়িত বাকি আসামিরা গ্রেফতার না হওয়ায় নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন স্বজনরা। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা।

/এএম/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব