নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের চেষ্টা, কলাপাড়ায় ৩ জেলেকে জরিমানা

কুয়াকাটা প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৫, ১৭:৪৭আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১৭:৪৭

পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের চেষ্টার দায়ে সোহরাব হোসেন (৬০), জামাল খান (৫৫) ও জসিম প্যাদা (৩০) নামের তিন জেলেকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার (৫ অক্টোবর) দুপুরে মৎস্য সুরক্ষা আইন-১৯৫০ অনুযায়ী তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।

এর আগে, শনিবার রাত ১টার দিকে বালিয়াতলী এলাকাসংলগ্ন আন্দারমানিক নদী থেকে মা ইলিশ রক্ষার অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার মিটার জাল উদ্ধার করে মৎস্য বিভাগ। আটক জেলেদের বাড়ি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে। অভিযানের সময় কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও পায়রা বন্দর নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘মা ইলিশ রক্ষায় ২২ দিন অবরোধ সফল করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ সময় কেউ নদী ও সাগরে মাছ শিকার করলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
যেখানে তৈরি হচ্ছিল ফুচকা-চটপটি, তার পাশেই ইঁদুর ও কবুতরের বিষ্ঠা
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
অবৈধ দখল উচ্ছেদ অভিযান, বাবুবাজার-বাদামতলীতে ২১ মামলা ও লাখ টাকা জরিমানা
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন