উপকূলীয় অঞ্চলে ৯০টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে: ত্রাণ উপদেষ্টা

ভোলা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৫আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৫

মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ‘উপকূলীয় অঞ্চলে নতুন করে ৯০টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। এর মধ্যে ভোলায় হবে ১১টি। তবে এসব আশ্রয়কেন্দ্র যথাযথ জায়গায় করা হবে, মানুষ যাতে উপকারভোগী হতে পারে।’

সোমবার (১৩ অক্টোবর) বিকালে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে প্রস্তাবিত ফাতেমা খানম মাধ্যমিক বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের জায়গা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ফারুক-ই-আজম বলেন, ‘আমাদের দরকার হলো আশ্রয়কেন্দ্রের মাধ্যমে অধিক মানুষ যাতে শেল্টার নিতে পারে। বিচ্ছিন্ন চরের মধ্যে আমি একটা স্ট্রাকচার করলাম, সেখানে চোর-ডাকাত ও গরু-ছাগল সেটি ব্যবহার করলো- এটা হবে না। সরকার পয়সা খরচ করে যে স্থাপনাগুলো করবে সেগুলো দুর্যোগকালে যথাযথভাবে মানুষের জীবন রক্ষা করতে হবে। আর অন্য সময়ে মানুষ সেটাকে স্কুল, মাদ্রাসা ইত্যাদি কাজে এবং স্থানীয় কমিউনিটির কাজে ব্যবহার করবে।’

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান, ভোলার জেলা প্রশাসক আজাদ জাহানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ
জাতির সেফ এক্সিট হলে আমরা খুশি: উপদেষ্টা
এই দেশটা আমাদের, সকলে মিলে সামনে এগিয়ে নিতে হবে: উপদেষ্টা
সর্বশেষ খবর
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার