এই দেশটা আমাদের, সকলে মিলে সামনে এগিয়ে নিতে হবে: উপদেষ্টা

খুলনা প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৫, ১০:২৬আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১০:২৬

মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, ‘এই দেশটা আমাদের সবার। তার মধ্যে আপনারা গুরুত্বপূর্ণ ও উন্নয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। আপনাদের কাছে ক্ষমতা রয়েছে, মানুষের সেবা করার সুযোগ রয়েছে। জনগণের কল্যাণে কাজ করলে সরকার আপনাদের পাশে আছে। সকলে মিলে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।’

তিনি বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বিভাগের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘এই দেশকে আমরা আরও যোগ্য করে গড়ে তুলতে পারি। ২০২৪-এর গণ-অভ্যুত্থান আমাদের সেই সুযোগ করে দিয়েছে। বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। তবে সঠিক পরিকল্পনা ও নীতি নির্ধারণ করতে পারলে এ দুর্যোগকে সহজেই মোকাবিলা করা যায়। আমরা চেষ্টা করছি সেটিই বাস্তবায়ন করার।’

সভায় বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। সভায় যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন প্রমুখ বক্তৃতা করেন।

মতবিনিময় সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণ অংশ নেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ
উপকূলীয় অঞ্চলে ৯০টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে: ত্রাণ উপদেষ্টা
জাতির সেফ এক্সিট হলে আমরা খুশি: উপদেষ্টা
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ