এবার মাছের ঘাটে ভয়াবহ আগুন, ১৯ আড়ত পুড়ে ছাই

ভোলা প্রতিনিধি 
১৯ অক্টোবর ২০২৫, ১৮:০৩ আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৮:০৩

ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ মাছ ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি মাছের আড়ত পুড়ে গেছে। রবিবার (১৯ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে তজুমদ্দিন ও লালমোহনের ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

ক্ষতিগ্রস্ত আড়তদাররা হলেন— কামাল উদ্দিন, জুলফিকার, সিরাজ মেম্বার, মাহিউদ্দিন, জামাল, কুটি, শাজাহান, হাজী হাফেজ, ফারুক, কবির সর্দার, জাকির, জাহাঙ্গীর চেয়ারম্যান, কিরণ চেয়ারম্যান, ইসতিয়াক হাসান, বেচু তালুকদার, মন্নান, হেলাল মেম্বার, আনোয়ার ও জাকির।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

ফায়ার সার্ভিসের টিম লিডার মুখলেসুর রহমান বলেন, ভোর ৫টা ৮ মিনিটে আমরা খবর পাই, উপজেলার স্লুইসগেট মাছ ঘাটে আগুন লেগেছে। তাৎক্ষণিক আমরা একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন নির্ণয় করা সম্ভব হয়নি।

উল্লেখ্য গত কয়েকদিনে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

/এফআর/
সম্পর্কিত
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
রাতের আঁধারে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ
জেনারেটর বিস্ফোরণে সাভারে মার্কেটে আগুন, পুড়েছে আটটি জেনারেটর
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব