ভোলার রাজাপুরে সংঘর্ষ : আহত ২০, সাংবাদিক গুলিবিদ্ধ

ভোলা প্রতিনিধি
৩১ মার্চ ২০১৬, ১৫:০২আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৫:০৮

ভোলার রাজাপুরে সংঘর্ষ : আহত ২০, সাংবাদিক গুলিবিদ্ধ

ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের ৪নং ও ৬নং কেন্দ্রের দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা -ধাওয়া ও সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় পুলিশের ছোঁড়া গুলিতে এনটিভির ভোলা প্রতিনিধি আফজাল হোসেন আহত হয়েছেন ।

ভোলা থানার ওসি খায়রুল কবির জানান, ইউনিয়নের ৬নং কেন্দ্রে দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা -ধাওয়া ও সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে ৪নং কেন্দ্রে (২নং রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র) দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের সময় এনটিভির ভোলা প্রতিনিধি আফজাল হোসেনের পায়ে গুলি লাগে। তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

এছাড়াও নির্বাচনে প্রকাশ্যে জালভোট ও আওয়ামী লীগ প্রার্থীর এজেন্টদের প্রভাব বিস্তারের অভিযোগে  ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জন করেছেন বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী মো. সিরাজ উদ্দিন ও লালমোহনের বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জন করেছেন স্বতন্ত্র  চেয়ারম্যান প্রার্থী স্মৃতি বেগম সুমি ।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম